খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের স্বর্গীয় পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছেন, সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যাক্তিত্ব আলহাজ্ব এরফান আলি মোড়লের সভাপতিত্বে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কপিলমুনির ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক ও তালা প্রেস ক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, সাবেক ব্যাংকার শেখ আব্দুর রশিদ,এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডল। সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দীপ্ত নিউজ২৪.কম ও ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজের সম্পাদক শেখ দীনমাহমুদ, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, জিএম আসলাম হোসেন, পলাশ কর্মকর, শেখ নাদীর শাহ্ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সূধীজন।
এরপর বালিকা বিদ্যালয়ের হল রুমে কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালে “এ প্লাস” প্রাপ্ত কৃর্র্তী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ক্রেস্ট প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
এরআগে সকাল ১১ টায় সচিব রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে হরিঢালী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ বিতরন করেন সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।