বেনাপোলে দেশী মদসহ মাদক কারবারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

বেনাপোলে দেশী মদসহ মাদক কারবারী গ্রেফতার

যশোরের বেনাপোলে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আব্দুল মজিদ বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত মতলেবের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারে একটি চোরাই মদের আস্তানা থেকে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার যশোর আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৫ জানুয়ারী, ২০২৩ ০৮:২৯ পূর্বাহ্ন