শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্ভোধন

    মোঃ আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ন

    তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্ভোধন

    কিশোরগঞ্জের তাড়াইলে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

    শনিবার ১৪ জানুয়ারি দুপুর ২টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।

    এসময় তিনি বলেন, শেখ কামাল আন্তঃস্কুল-মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে হল, নিয়মতান্ত্রিকভাবে প্রতিভা বাছাই করা। আশা করছি, এখান থেকে ভবিষ্যৎ দ্রুততম মানব ও মানবী বেড়িয়ে আসবে। যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে প্রতিনিধিত্ব করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া,তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়েম দাদ খান নওশাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

    তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান বলেন, শনিবার শুরু হয়ে ২৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।

    জেলা পর্যায়ের খেলা ১ থেকে ৫ ফেব্রুয়ারি এবং বিভাগীয় পর্যায়ের খেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে রাখা হয়েছে এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে। ‘ক’ গ্রুপে ১০০, ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প ও লং জাম্প ইভেন্ট থাকছে। ‘খ’ গ্রুপে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় ছাড়াও হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট থাকছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ন