বেনাপোল দিয়ে এবার ইজতেমায় আগত বিদেশী মেহমানের সংখ্যা কম

বেনাপোল প্রতিনিধি

১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে এবার ইজতেমায় আগত বিদেশী মেহমানের সংখ্যা কম

করোনায় দুই বছর বন্ধ থাকার পর এবারের বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত কয়েক বছরের চেয়ে কম সংখ্যক বিদেশী মেহমান বাংলাদেশে আসছেন বলে জানা গেছে।

গত কয়েক মৌসুমে এই চেকপোস্ট দিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার বিদেশী মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসতেন। কিন্তুু চলতি বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পর্যন্ত মাত্র ৪০০ ভারতীয় মুসল্লি এসেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে।

এর আগে এ পথে মরক্কো, ফ্রান্স, মোজাম্বিক, রাশিয়া, জর্দান, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালেয়শিয়া, তিউনিশিয়া, যুক্তরাজ্য, ইউক্রেন, আমেরিকা, ফিলিস্তিনি, শ্রীলঙ্কা, মিসর, সিরিয়া, বেলজিয়াম, সেনেগাল, জাম্বিয়া, কাতার, মালে, লেবানন, ফিরগিস্তান, নেপাল, ইয়েমেন, কেনিয়া, সুইডিস, ইথিওপিয়া, তুর্কি, মায়ানমার, কামেরুন ও আইভেরিকোস্ট এর মুসিল্লারা আসতেন। ওমিক্রণ বি-৭ এর কারণে বিদেশীরা এবার আসতে পারছেন বলে অনেকে বলছেন। শুক্রবার ও আগামীকাল শনিবার আরও কিছু বিদেশী মেহমান আসবেন বলে ধারনা করা হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এবার খুবই কম সংখ্যক মুসিল্লারা এসেছেন। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা বিদেশী মেহমানদের দ্রুততার সাথে পাসপোর্টের কাজ সম্পন্ন করা হচ্ছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে পৃথক ডেক্স খোলা হয়েছে। বিদেশী মেহমানদের পুলিশ ইমিগ্রেশন সদস্যরা সেবা দিচ্ছেন। বিদেশী মেহমানদের সেবা করতে পেরে আমরাও খুশি জানালেন ওসি।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৫৩ পূর্বাহ্ন