শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার-৩

    বেনাপোল প্রতিনিধি

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ন

    বেনাপোলে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার-৩

    যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশীমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সকালে বেনাপোল পোর্ট থানার রেল স্টেশন রোডের সামনে থেকে ৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ছোট আঁচড়া গ্রামের নতুন থানা ভবনের পিছন থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর গ্রামের পল্টু সর্দারের ছেলে মেহেদী হাসান (২১), দিঘীরপাড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে গফ্ফার সরদার (৪৩) ও বড় আঁচড়া গ্রামের কাওছার মোল্লার ছেলে মুসা মোল্লা( ২৪)।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ, ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ন