শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

    বেনাপোল প্রতিনিধি

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন

    ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৫ বাংলাদেশি

    ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার শিশুসহ পাঁচ বাংলাদেশী নারী-পুরুষ দুই বছর সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে পুরুষ তিন জন, একজন নারী ও একজন শিশু রয়েছে।

    শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

    ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার সরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের জালাল হাওলাদারের ছেলে কাওছার হাওলাদার (৪৮), কুলসুম খাতুন (৩৪), মুছা হাওলাদার (১৬), আমানুল হাওলাদার (৫) (এরা একই পরিবারের সদস্য) ও যশোর জেলার শার্শা উপজেলার ২ নং ঘিবা গ্রামের মুজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৩)।

    ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এরা সীমান্তের অবৈধ পথে ভারতের গুয়া শহরে যায়। সেখানে কাজ করার সময় ভারতীয় পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। সেখান থেকে দুই বছরের সাজা দিয়ে গুয়া কুলাআড়ি সেন্টার জেলে ছিলো। সেখান থেকে পরে ভারতের ডিটেন্সন নামের একটি বেসরকারী এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু‘দেশের সরকারি পর্যায়ে চিঠি চালাচালির পর আজ শুক্রবার দেশে ফিরে আসে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা পাঁচজনকে ইমিগ্রেশনের আনুষ্টানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিক এন্ড কেয়ার নামের এনজিওর কাছে হস্তান্তর করা হবে।
    জাস্টিক এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, এদের পোর্ট থানা থেকে নিয়ে যশোরের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদের হাতে তুলে দেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ন