শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জানুয়ারী, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ন

    যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যারা নেতৃত্ব দেয় তারা সবসময় এগিয়ে থাকে। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের 'যোসেফাইট কালচারাল ক্লাব' এর নেতৃত্বে ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাই। এর মাধ্যমে স্কুলটি শিক্ষার সঙ্গে সংস্কৃতি ক্ষেত্রেও যে অগ্রগামী তা আরেকবার প্রমাণিত হলো। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহবান জানাই। কেননা তারাই আগামী দিনে দেশ ও জাতির কাণ্ডারী।

    প্রতিমন্ত্রী শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের 'যোসেফাইট কালচারাল ক্লাব' আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। প্রতিমন্ত্রী বলেন, একসময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিমন্ত্রী এসময় সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আহবান জানান।

    সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও বিশিষ্ট সংগীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজ।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৩ জানুয়ারী, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৩ জানুয়ারী, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ন