শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সচিব হলেন ৫ কর্মকর্তা, ৬জনকে বদলি

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ১১:৪৯ অপরাহ্ন

    সচিব হলেন ৫ কর্মকর্তা, ৬জনকে বদলি

    প্রশাসনের পাঁচজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। অপর এক প্রজ্ঞাপনে সচিব ও সচিব পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করা হয়েছে।

    এ ছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতি দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরীকে পদোন্নতির পর একই পদে পদায়ন করা হয়েছে। বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদলকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।

    ৬ সচিবের দপ্তর বদল: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে বদলি করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রমেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর পদে বদলি করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর