বেনাপোলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

বেনাপোলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

যশোরের বেনাপোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শার্শা উপজেলা যুবলীগের আয়োজনে বেনাপোলের ছোটআঁচড়া মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ সালেহ আহমেদ মিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, পূজা উদযাপন কমিটির সভাপতি বৈদ্যনাথ, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও জাতীয় শ্রমিকলীগের আহবায়ক রাজু আহমেদ। আলোচনা শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন