শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সাব রেজিষ্ট্রার আহতের ঘটনায় গ্রেপ্তার ৩

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সাব রেজিষ্ট্রার আহতের ঘটনায় গ্রেপ্তার ৩

    শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায় সাব রেজিষ্ট্রার ইউসুফ আলী আহতের ঘটনায় বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মোহরাল সাজিরুল ইসলাম, আলফাজ উদ্দিন ও রোজবুল হক। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার মোহরাল মামুন অর রশিদ বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলা নং- ১৭, তারিখ- ১১-০১-২০২৩।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গত মঙ্গলবার বিকালে শিবগঞ্জ সাব রেজিস্ট্রার কার্যালয়ে অফিস চলাকালীন সময়ে ভুক্তভোগীদের হামলার শিকারে আহন হন সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক চিঠিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়া হয়। কিন্তু একদিন পরই বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত আরেক চিঠিতে কর্মবিরতি স্থগিত করা হয়।

    উল্লেখ্য, শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের নানান দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রায় চার মাস আগে দলিল লেখকরা প্রায় ৩ মাস কর্মবিরতী পালন করে। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে কর্মবিরতির অবসান ঘটিয়ে কার্যক্রম শুরু হয়। অন্যদিকে শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাবেক এক কর্মচারী অবসরে যাবার পর মারা যান। এরপর তার স্ত্রী প্রতিবন্ধী কন্যা সন্তানের অনুকুলে পেনসনের টাকা প্রাপ্তির জন্য সুপারিশের জন্য শিবগঞ্জ সাব রেজিস্টার ইউসুফ আলীর কাছে প্রায় ১৫ মাস ধরে ঘুরেও কোন সুরাহা মেলেনি। উল্টো কাজ না করে হয়রানীর অভিযোগ করা হয়। দলিল লেখকদের অযথা হয়রানীর অভিযোগসহ, ঘুষ, দূনীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

    এ ধরণের অনিয়ম ও দুর্নীতি চলতে থাকায় এক পর্যায়ে ভুক্তভোগীরা অতিষ্ঠ হয়ে গত মঙ্গলবার বিকেলে সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর নিজ কার্যালয়ে ভুক্তভোগীরা হামলা চালায়। এতে ইউসুফ আলী গুরুত্বর আহত হয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩২ পূর্বাহ্ন