শার্শায় মাটি উত্তোলন ও সার কেলেঙ্কারির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে জেল-জরিমানা

বেনাপোল প্রতিনিধি

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

শার্শায় মাটি উত্তোলন ও সার কেলেঙ্কারির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে জেল-জরিমানা

আসন্ন বোরো মৌসুমে যশোরের শার্শা উপজেলার জন্য বরাদ্দের সার অন্যত্র বিক্রি করে সার সংকট সৃষ্টির চেষ্টা কালে উপজেলার বাগআঁচড়া বাজারের মেসার্স জনতা ট্রেডার্সকে পণ্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ৫০ হাজার টাকা ও একই উপজেলার গোগা বাজারের মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ফসলের জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগে আরো ৬ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। সেই সাথে মাটিসহ একটি মাটি বহনকারী ট্রলি জব্দ করা হয়।

বৃহস্পতিবার দিন ব্যাপী এ অভিযানে উপজেলা কৃষি বিভাগ ও ভূমি অফিস একত্রে তাদেরকে জেল জরিমানা করেন।
শার্শা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম জানান, চোরাই ভাবে সার পাচার হচ্ছে এমন খবরে উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল প্রথমে বাগআঁচড়া বাজারের মেসার্স জনতা ট্রেডার্স ও গোগা বাজারের বিসমিল্লাহ ট্রেডার্সে অভিযান চালান। ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এসময় বাগআঁচড়া-গোগা ইউনিয়নে ফসলের জমি থেকে মাটি কাটার অভিযোগে শাহিন (২৩), রনি (২১), রিয়াজ (২২), মেহেদী হাসান (২২), আব্দুল কদির (২৩) ও ফিরোজ (২৪) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে শার্শা থানায় সোপর্দ করা হয়। তাদেরকে শুক্রবার সকালে যশোর কারাগারে পাঠানো হবে বলে সহকারী কমিশনার ফারজানা ইসলাম জানান।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১৩ জানুয়ারী, ২০২৩ ০৯:৩০ পূর্বাহ্ন