শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাজাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি নারী-পুরুষ

    বেনাপোল প্রতিনিধি

    ১২ জানুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন

    সাজাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি নারী-পুরুষ

    ভালো কাজের আশায় ভারতে পাচারের শিকার ৫ বাংলাদেশী নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট হয়ে দেশে ফিরেছে।

    বুধবার (১১ জানুয়ারি) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন। এদের মধ্যে ৩ জন  পুরুষ ও ২ জন মহিলা রয়েছে।

    ফেরত আসরা হলো নরসিংদী জেলার হাবিবুল্লাহ বাহার এর ছেলে আজিম ভুইয়া (২৭),  ময়মনসিংহ জেলার আবুল মুনসুর এর ছেলে আল ফাহাদ (২৯), গোপালগঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা (২৫), যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন (২৭) ও রাজবাড়ি জেলার আমির উদ্দিন এর মেয়ে  মমতা (২৫)। এদের মধ্যে পুরুষ তিন ভারতের মুম্বাই কারাগারে এবং নারী দুই জন ছিল নাগপুর একটি বেসরকারী শেল্টার হোমে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ বলেন, ফরত আসা নারী পুরুষরা যশোর, হিলি, আগরতলা, মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের কারাগারে রাখা হয়। আজ তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসা তিন পুরুষ ও ২ নারীকে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

    ‘রাইটস যশোর’ এর এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, এদের এখান থেকে নিয়ে সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ জানুয়ারী, ২০২৩ ১০:৪১ পূর্বাহ্ন