শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিএনপি ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে: কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    বিএনপি ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে: কাদের

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের পৃষ্টপোষক বিএনপি, এদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে পারি না।

    বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।  

    সেতুমন্ত্রী বলেন, যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে, তারা নাকি দেশ মেরামত করবে। দেশ মেরামত তো করেন শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্রহরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না।

    বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, খেলা হবে দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। যারা সহস্রজননীর বুক খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা ক্ষমতায় থাকতে যতটুক ধ্বংস করেছেন তা মেরামত করেছেন শেখ হাসিনা।
    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, একদিনে শতসেতু, শত রাস্তা কে উদ্বোধন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে। আসুন তার হাতকে শক্তিশালী করি।

    ১০ জানুয়ারি বিজয়ী বাংলাদেশের শুভ যাত্রা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। ইতিহাসের এই দিনে স্বাধীনতা অপূর্ণতা থেকে পূর্ণতা পেল।

    বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেন, পল্টনে মোটামোটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট সমাবেশ করছে বিজয়নগরে সব মিলিয়ে ২৪ জন। সাত দলীয় জোট চেয়ার পেতে প্রেসক্লাবে বসেছে। মঞ্চে ২০ জন আর সামনে সাংবাদিকসহ ১৫ জন।
    ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল এক হয়েছে। ৫৪ দল কি করবে? ঘোড়ার ডিম পাড়বে। ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ডিম পাড়বে।

    ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম ও আব্দুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আব্দুসু সবুর, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মিছবাউল মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী প্রমুখ বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৫২ পূর্বাহ্ন