পরিবহনের পর লঞ্চ ধর্মঘটে  দুর্ভোগ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ন

পরিবহনের পর লঞ্চ ধর্মঘটে  দুর্ভোগ বেড়েছে

দেশজুড়ে টানা তিন দিন পরিবহন ধর্মঘটে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গণ পরিবহণের পর গতকাল ভাড়া বাড়ানোর দাবিতে লঞ্চেও ধর্মঘট ডাকা হয়। ফলে জনদুর্ভোগের মাত্রা আরও বেড়েছে। 


এদিকে লঞ্চ ধর্মঘটের বিষয়ে আজ রোববার (৭ নভেম্বর) বিকেলে মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। রাজধানীর  মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কার্যালয়ে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিআইডাব্লিউটিএ'র চেয়ারম্যান ছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সচিবও থাকতে পারেন বলে জানা গেছে। 

 

গতকাল লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, 'ভাড়া বৃদ্ধি নিয়ে আমাদের দাবি না মানায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।'

 

জানা গেছে, যাত্রীবাহী লঞ্চের ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সার পরিবর্তে তিন টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের পর এক টাকা ৪০ পয়সার বদলে দুই টাকা ৮০ পয়সা করার প্রস্তাব করেছেন লঞ্চ মালিকরা।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৭ নভেম্বর, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ন