শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিারোজপুরে বাস চাপায় প্রাণ গেল দুই বোনের

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ জানুয়ারী, ২০২৩ ০৭:১৯ পূর্বাহ্ন

    পিারোজপুরে বাস চাপায় প্রাণ গেল দুই বোনের

    পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের আধাঝুড়ি এলাকায় বাস চাপায় দুই বোন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর শিকদারমল্লিক ইউনিয়নের উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কে আধাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ভৈরমপুর এলাকার শেখ নজরুল ইসলামের মেয়ে মুক্তা খানম (২২) ও মারিয়া খানম (১১)। এ ঘটনায় নিহতদের বড় ভাই মঞ্জুরুল ইসলাম (২৫) গুরুত্বর আহত হয়েছেন।

    নিহতদের আত্মীয় শাহিদা বেগম জানান, দুপুরে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী এলাকায় বাজার শেষে ভ্যানে করে মুক্তা, মারিয়া ও মঞ্জুরুল বাড়িতে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার আধাঝুড়ি এলাকায় সড়কের ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের ভ্যানকে চাপা দিলে ঘটনা স্থলেই মুক্তা মারা যায়। পরে হাসপাতালে মারিয়া ও মঞ্জুরুল কে নিয়ে আসলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারিয়াও মারা যায়।

    পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার শিকার তিন জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজন মৃত ছিলো। এ ছাড়া অপর দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, ঘাতক ইমাদ পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ জানুয়ারী, ২০২৩ ০৭:১৯ পূর্বাহ্ন