শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ র‌্যাবের হাতে আটক ২

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১০ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ র‌্যাবের হাতে আটক ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুইটি বিদেশী পিস্তল চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। রোববার(০৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রী কলেজের উত্তর পাশ্বের সাইকেল গ্যারেজের সামনে আমগাছের নীচে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গার গুলজারবাগ এলাকার রেজাউল করিমের দেলোয়ার হোসেন মিলন(২৬), একই এলাকার মৃত মোত্তালেবের ছেলে সুজন (২৬)।  

    সোমবার (৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলকার আমগাছের নীচে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইটি বিশেধি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দেলোয়ার ও সুজনকে হাতেনাতে আটক করা হয়।  

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দুইজনই অস্ত্র ব্যবসায়ী। তারা অবৈধ অস্ত্র ক্রয়ের জন্য রাজশাহী হতে শিবগঞ্জে আসলে র‌্যাবের চৌকষ দলের তৎপরতায় অস্ত্র লেনদেনের সময় র‌্যাবের আভিযানিক দল কর্র্তৃক হাতেনাতে আটক করে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন