শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে পলাতক ৯ আসামী গ্রেফতার : বিদেশী মদ উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ১০ জানুয়ারী, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন

    বেনাপোলে পলাতক ৯ আসামী গ্রেফতার : বিদেশী মদ উদ্ধার

    যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ।

    সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীরা হলেন, পোর্ট থানার সাদীপুর গ্রামের রাকিবুজ্জামান দিপু (১৯), কাগমারী গ্রামের হাবিবুর রহমান ওরফে আবু বকর সিদ্দিক (১৮), একই গ্রামের আশিক হোসেন (১৯), শাহ আলম (৩২), দক্ষিন বারপোতা গ্রামের সৈয়েদুল ইসলাম খোকন (৩৫), একই গ্রামের আব্দুল্লাহ (৩০),  দিঘীরপাড় গ্রামের আনিচুর রহমান (৪০), রাসেল (২২),
    ও শিকড়ি গ্রামের মুশারেফ হোসেন (৩৮)।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক উদ্ধার সংক্রান্তের বিষয়ে আলাদা ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা  হয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ জানুয়ারী, ২০২৩ ০৯:৪০ পূর্বাহ্ন