শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্রাজিলে তিন সরকারি ভবন দখলে নিল বোলসোনারোর সমর্থকরা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

    ব্রাজিলে তিন সরকারি ভবন দখলে নিল বোলসোনারোর সমর্থকরা

    ব্রাজিলেসাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকরা হামলা চালিয়ে দেশটির কংগ্রেস ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং সুপ্রিমকোর্ট দখল করে নিয়েছেন।

    ৮ জানুয়ারি বোলসোনারোর সমর্থকদের এমন কাজের পর প্রেসিডেন্ট লুলা ডা সিলভা দেশটির ফেডারেল বাহিনীকে রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছেন। খবর রয়টার্সের।

    ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেভাবে দেশটির ক্যাপিটল হিলে অবস্থিত কংগ্রেস ভবনে হামলা চালিয়েছিল, সেভাবেই দুই বছরে মাথায় ব্রাজিলে এমন হামলা হলো।

    বোলসোনারোকে হারিয়ে তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়া লুলা ডা সিলভা ২০২৩ সালের ১ জানুয়ারি শপথ নেন।

    এ হামলার উসকানিদাতা হিসেবে বোলসোনারোকেই দায়ী করেছেন লুলা ডা সিলভা। লুলার দাবি— সর্বশেষ নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন ভিত্তিহীন অভিযোগ এনে নতুন করে নির্বাচন দাবি করার জন্য বোলসোনারো তার সমর্থকদের উত্তেজিত করেছেন।

    এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে লুলা বলেছেন, এ দুর্বৃত্তরা যাদের আমরা বলতে পারি উম্মাদ-ফ্যাসিস্ট, তারা এমন কাজ করেছে, যা আমাদের দেশের ইতিহাসে কখনই ঘটেনি। সাও পাওলোতে ভ্রমণে থাকা লুলা সংবাদ সম্মেলনে আরও বলেন, যেসব লোক এ কাজ করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।

    বোলসোনারোর সমর্থকরা প্রেসিডেন্ট প্রাসাদের দরজা-জানালায় ভাঙচুর চালিয়েছেন। ঘরের আসবাবপত্র ভাঙা জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলেছেন। সুপ্রিমকোর্টের এজলাস কক্ষকে দুমড়েমুচড়ে দিয়েছেন।

    এদিকে ঘটনার পর পরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা নিশ্চিতে দেশটির ফেডারেল বাহিনীকে তলব করেছেন। আপাতত আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের রাজধানীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে।

    প্রেসিডেন্টের শুভাকাঙ্ক্ষীদের অনেকেই প্রশ্ন তুলেছেন— যেখানে বিগত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেকয়েই এ হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেখানে তা হলে কি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাঙ্গাকারীদের কাছে হার মানল? তারা কেন আগে থেকেই প্রস্তুতি নিল না?




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৯ জানুয়ারী, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ন