শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

    বেনাপোল প্রতিনিধি

    ৯ জানুয়ারী, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন

    বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

    ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোলের সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে গাতীপাড়ার কামারবাড়ি বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

    বিএসএফের ৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। বিজিবি‘র ৫ সদস্যের নেতৃত্ব দেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)।

    বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রশু আলোচনা হয়েছে।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ জানুয়ারী, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ জানুয়ারী, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৯ জানুয়ারী, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন