শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বৃহত্তর নোয়াখালীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ৮ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন

    বৃহত্তর নোয়াখালীর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

    বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের উদ্যোগে এ অঞ্চলের কৃতি শিক্ষার্থীদের মাঝে শনিবার সকালে (৭ জানুয়ারি) ঢাকাস্থ ফোরামের কার্যালয়ে বৃত্তি প্রদান করা হয়।

    ফোরামের সভাপতি ড. মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার সচিব জনাব হুমাযুন কবির খোন্দকার বলেন, আগামী দিনের বিশ্ব নিয়ন্ত্রণ করবে প্রযুক্তি; বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। তাই এ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে হবে। প্রত্যেককে সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্যোক্তা হবার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের  নারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

    সভাপতির বক্তৃতায় ড. বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্য অর্জনে পরিশ্রমী হতে হবে। নিয়মানুবর্তিতা ও বয়োজ্যেষ্ঠদের  প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের আগামী বিশ্বের নেতৃত্বদানের উপযোগী করে গড়ে ওঠার পরামর্শ দেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনসুরুল হক। বক্তৃতা করেন, ফোরাম মহাসচিব মোহাম্মদ ইমরান, কোষাধ্যক্ষ আজিজুন নাহার এবং বৃত্তি প্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী মেহেদী জামান ও দোলা সাহা।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৮ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৮ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৮ জানুয়ারী, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন