শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আরও ৫১ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৯:৩৪ পূর্বাহ্ন

    আরও ৫১ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স
    করোনা টিকা

    করোনাভাইরাস মোকাবেলায়  বাংলাদেশকে আরও ৫১ লাখ ৭৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও ফ্রান্স । ঢাকায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্স দূতাবাস এবং কানাডীয় হাইকমিশন রোববার আলাদাভাবে বাংলাদেশে টিকা অনুদান পাঠানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র নতুন করে ১৭ লাখ ৮০ হাজার ফাইজার টিকা দিয়েছে। এছাড়া কানাডা ২২ লাখ ডোজ এবং ফ্রান্স ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ  অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে।

    যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের নতুন করে টিকা সহায়তার ফলে বাংলাদেশে দেশটির টিকা অনুদান এক কোটি ৮৫ লাখ ডোজে উন্নীত হলো। এছাড়া বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেওয়া কভিড সহায়তা ১২ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় এক হাজার ৪০ কোটি টাকা) ছাড়িয়েছে।

    যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরেক দফা ফাইজারের টিকা অনুদান দিতে পেরে গর্বিত।

    এদিকে ঢাকায় ফ্রান্স দূতাবাস জানায়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্স গতকাল রবিবার বাংলাদেশে আরো ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ  অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর ফ্রান্স বাংলাদেশে ২০ লাখ ছয় হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠিয়েছিল।

    অন্যদিকে কানাডার পাঠানো ২২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা রোববার ঢাকায় পৌঁছেছে। এই টিকা সহায়তার ফলে কানাডা-বাংলাদেশ সম্পর্ক আরো জোরালো হবে বলে মন্তব্য করেছেন কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফনটেইন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর