শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঝিকরগাছা ওসির মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো অসহায় জাবেদ

    বেনাপোল প্রতিনিধি

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    ঝিকরগাছা ওসির মানবিক প্রচেষ্টায় লাশ বহনের ভ্যান পেলো অসহায় জাবেদ

    থানা এলাকায় জনসাধারণের লাশ পরিবহনের দীর্ঘদিনের সমস্যার সমাধানেরঁ হলো যশোরের ঝিকরগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের একান্ত প্রচেষ্টায় ও এলাকার ২৬জনের সহযোগিতায় লাশ বহনের ভ্যান গাড়ি পেলো অসহায় জবেদ ফকির। শুক্রবার দুপুরে থানা প্রাঙ্গণে প্রায় ৬০ হাজার টাকা ব্যায় করে জনসাধারণের লাশ পরিবহনের জন্য ডিজিটাল প্রযুক্তির উন্নত মানের ভ্যান গাড়ি ও ড্রেস তৈরী করে পুরন্দরপুর গ্রামের দবির মোড়লের ছেলে জবিদ ফকিরের হতে তুলে দিয়েছেন।

    ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গ্রাম-গঞ্জ থেকে কোন মৃত ব্যক্তিকে থানায় বা পোস্টমর্টেমর জন্য আনতে হলে জরুরী ভিত্তিক একটা গাড়ির দরকার হয়। অনেক সময় দেখা যায় লাশ নিতে অনেক মানুষ ভয় পায়। যার জন্য আমার প্রচেষ্টা ও থানা এলাকার মহৎ মানুষের একান্ত সহযোগিতায় আজ আমরা সফল হয়েছি। পরবর্তীতে আমাদের আর লাশ পরিবহনের কোন সমস্যা থাকবে না। শুধুমাত্র চালককে অতিসামান্য পরিমাণ পারিশ্রমিক দিলেই হবে । আর কাউকে পরিবহন খরচ বহন করতে হবে না। এমন একটা কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমাদের দেখাদেখি সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে বৃত্তবানেরাও দাঁড়াতে উৎসাহ পাবে বলে আমি মনেকরি।

    এসময় উপস্থিত ছিলেন, থানার এসআই (নিঃ) আব্দুর রহমান, সুব্রত কুমার কুন্ডু, এএসআই (নিঃ) মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম রাজা, ইউনুছ আলী প্রমুখ।

    উল্লেখ্য, ইতিমধ্যে তিনি (ওসি) নিজের রেশনকে ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে করোনাকালীন সময়ে পৌরসদরের বাজারের খুঁজে পাওয়া ২০জন ভিক্ষুকদের মাঝে, সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩ মাসের রেশন বিতরণ করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন