শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে  এ দূর্ঘটনা ঘটেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা ট্রেনে রহনপুর কলেজ মোড়স্থ রেললাইনে  এ দূর্ঘটনা ঘটে। মৃত ওই যুবকের লাশের ১০ ফিট দূরে একটি মোবাইল পাওয়া যায়। নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশা এলাকার হাজীনগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৫)। রহনপুর রেলওয়ে পুলিশের (এএসআই) কাওসার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে মাথা কেটে এক যুবকের মৃত্যু হবার বিষয়টি আমনুরা রেলওয়ে পুলিশকে জানানোর পর লাশ উদ্ধার করেছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে।

    শুক্রবার সকালে গোমস্তাপুর  থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, রহনপুর পৌর কলেজ মোড় এলাকায় ঘটনাটি ঘটে। আমনুরা স্টেশন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, কেউ হত্যার পর রেললাইনে রেখে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা বা হত্যার অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মরদেহ,ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য উম্মোচিত হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন