শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার দাবি

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

    পাইকগাছায় সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার দাবি

    খুলনার পাইকগাছা সপ্তম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী  উপজেলা নির্বাহী কর্মকতা সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

    ভূমিহীন সংগঠন, নিজেরা করি ও এলাকাবাসীর উদ্যোগে, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ ও  থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপির তথ্য মতে, সোলাদানা ইউনিয়নের আমুডকাটা গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে খোকন মন্ডল (৫২) একই গ্রামের শংকর মন্ডলের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া কন্যার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তার পরিবার এ বিষয় জানতে পেরে কন্যার মাতা সুমিত্রা রানী বাদী হয়ে পাইকগাছা থানায় গত ২৭/১২/২০২২ তারিখ মামলা দায়ের করেন। যার নং জিআর ৩৫১/২০২২। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে সি সি তে প্রেরণ করেন এবং পরীক্ষা শেষে ২৯/১২/২০২২ তারিখ পাইকগাছার বিজ্ঞ আদালতে এসে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এমন পাশবিক ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    এদিকে  দ্রুত চার্জসীট প্রদান ও আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চেয়ে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, ভিকটিমের মাতা সুমিত্রা রানী, নিজেরা করি'র বিভাগীয় সমন্বয়ক স্বপন কুমার দাস, অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, কর্মী রাশেদুজ্জামান, দীপা বিশ্বাস, তৃপ্তি বালা, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারায়ণ মন্ডল, বলরাম বাইন, রোকেয়া বেগম, সবিতা ঢালী, শংকর মন্ডল প্রমুখ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন