শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চারুকলায় রস উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন

    চারুকলায় রস উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুসঙ্গ। ইট-পাথরের শহরে 'রঙ্গে ভরা বঙ্গ' এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় 'রঙ্গে ভরা বঙ্গ' আয়োজিত '১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত। প্রতিমন্ত্রী এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

    'রঙ্গে ভরা বঙ্গ' এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন '১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯' এর আহবায়ক ডা. শওকত আরা হায়দার। সূচনা বক্তৃতা করেন 'রঙ্গে ভরা বঙ্গ' এর পরিচালক ইমরান উজ জামান।

    অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯' প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ন