শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন ভোটের মাঠে ১২ প্রার্থী

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন

     চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন ভোটের মাঠে ১২ প্রার্থী

    চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপনির্বাচনে শেষ পযন্ত ভোটের মাঠে থাকছে ১২ প্রার্থী। আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনএফ ও জাকের পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেশ কয়েকজন। চাঁপাইনবাবঞ্জ ২ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন।

    মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে মনোনয়ন জমা দেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সরকার, খুরশিদ আলম বাচ্চু, বিএনএফের প্রার্থী নবীউল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও জাকের পার্টির গোলাম মোস্তফা। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া জিয়াউর রহমান বুধবার দুপুরে মনোনয়ন জমা দিয়েছিলেন।

    এ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন এরমধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

    এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের আব্দুল ওদুদ, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের পদ হারানো শামিউল হক লিটন, স্বতন্ত্র প্রার্থী তাহরিমা, জাতীয় পার্টিতে সদ্য যোগ দেয়া ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএফের কামরুজ্জামান খান ও জাসদের মনিরুজ্জামান মনির।

    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন, এরমধ্যে দুজন আছেন স্বতন্ত্র প্রার্থী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৬ জানুয়ারী, ২০২৩ ১১:২৩ পূর্বাহ্ন