শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:২০ অপরাহ্ন

    ‍ঢাকা লিট ফেস্ট উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আন্তর্জাতিক সাহিত্য উৎসব 'ঢাকা লিট ফেস্ট' আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে আলোর দ্যুতি ছড়াবে। এটি দেশি-বিদেশি শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদদের মিলনমেলা। এ সাহিত্য উৎসবে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে সৃষ্টিশীলতা ও মননশীলতার বিকাশ ঘটবে।

    প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে চার দিনব্যাপী (০৫-০৮ জানুয়ারি, ২০২৩) দশম 'ঢাকা লিট ফেস্ট-২০২৩' শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০২১ সালে নোবেলজয়ী ব্রিটিশ-তানজানীয় সাহিত্যিক আবদুলরাজাক গুরনাহ ও বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক অমিতাভ ঘোষ।

    প্রধান অতিথি বলেন, করোনা মহামারির কারণে তিন বছর পর আবার শুরু হয়েছে আন্তর্জাতিক সাহিত্য উৎসব 'ঢাকা লিট ফেস্ট'। সেজন্য এ উৎসবের তিন পরিচালকসহ আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শুরু থেকেই ঢাকা লিট ফেস্টে সম্পৃক্ত ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এবার তেমনভাবে সম্পৃক্ত হতে না পারলেও আগামীতে মন্ত্রণালয় এ উৎসবে পৃষ্ঠপোষকতা করবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন 'ঢাকা লিট ফেস্ট-২০২৩' এর পরিচালক কাজী আনিস আহমেদ ও আহসান আকবর। স্বাগত বক্তব্য রাখেন 'ঢাকা লিট ফেস্ট-২০২৩' এর অন্যতম পরিচালক সাদাফ সায্। মঞ্চে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

    উল্লেখ্য, 'ঢাকা লিট ফেস্ট' এর দশম সংস্করণে ১৭৫টির অধিক সেশনে পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক লেখক, শিল্পী ও চিন্তাবিদ অংশগ্রহণ করছেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:২০ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:২০ অপরাহ্ন