শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কারাগারে বসেই এলএলএম পরীক্ষা দেবেন রিজভী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২৩ ১২:০৯ অপরাহ্ন

    কারাগারে বসেই এলএলএম পরীক্ষা দেবেন রিজভী

    বিভিন্ন মামলায় গ্রেপ্তার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি পেয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।  এ বিষয় নিয়ে আবেদন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। বিচারক শুনানি শেষে কারাবিধি অনুসারে রুহুল কবির রিজভীকে এলএলএম পরীক্ষার অনুমতি দিয়েছেন।

    রুহুল কবির রিজভীর আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, বিচারক শুনানি শেষে কারাবিধি অনুসারে রুহুল কবির রিজভীকে এলএলএম পরীক্ষার অনুমতি দিয়েছেন। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। রিজভী প্রাইম ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। আগামী সপ্তাহে তার এলএলএম’র ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। পরীক্ষার অনুমতি পেতে আমরা আদালতে আবেদন করি।


    তিনি আরো বলেন, কারাগারে থাকার কারণে তিনি পড়াশুনা করতে পারছেন না। আদালত তাকে বইপত্র সরবরাহ করারও নির্দেশ দিয়েছেন।
    গত ৮ ডিসেম্বর বিকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে দলীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে রিজভী কারাগারে আটক রয়েছেন। কারারুদ্ধ থাকা অবস্থায় তার বিরুদ্ধে আরও নতুন নতুন মামলা দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর