শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ন

    ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার দিল্লীতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হারদীপ পুরি (Hardeep Puri)’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা আলোকপাত করেন। তিনি বলেন, ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই। ইতিবাচক আলোচনার প্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরো বাড়বে। এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL), জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফসোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়ে প্রতিমন্ত্রী আলোচনা করেন।

    ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী আগামী ফেব্রুয়ারীতে ভারতের জ্বালানি সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে আমন্ত্রন জানিয়ে বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারত, বাংলাদেশের সাথে নিবিঢ়ভাবে কাজ করবে। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত (Energy market open) করতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে। এ সময় তিনি বলেন, পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানব সম্পদ উন্নয়নে একসাথে কাজ করা যেতে পারে।

    আলোচনাকালে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো: হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।  
     

     

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৫ জানুয়ারী, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ন