শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় চেতনা নাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৪ জানুয়ারী, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন

    পাইকগাছায় চেতনা নাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

    খুলনার পাইকগাছায় চেতনানাশক কিছু খাইয়ে কিংবা ঘরে কিছু স্প্রে করে বাড়ির দরজা ভেঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। বাড়ির ৪ জন সদস্য অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের উজ্জ্বল বিশ্বাসের পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার দিকে সকলে এক সাথে রাতের খাবার খাওয়া দাওয়া করেন। খাবার খাওয়ার সময় তরকারি কেমন যেন লাগছিল বলে তারা জানায়। এরপর যথারীতি সকলে যে যার ঘরে ঘুমিয়ে পড়ে। উজ্জ্বল বিশ্বাসের মেয়ে টুকটুকি বাড়ির বাহিরে থাকায় বুধবার খুব সকালে বাড়িতে এসে দেখে ঘরের দরজা, বড় টিনের বাক্স ভাঙ্গা ও জিনিসপত্র ঘরের মেঝেতে ফেলানো এবং তার বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী সকলে অচেতনভাবে ঘুমিয়ে আছে। স্থানীয় লোকজন টের পেয়ে ঘটনাস্থলে এসে মারাত্মক অসুস্থ সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। বর্তমানে সকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    এদিকে বাড়ির সদস্য টুকটুকি জানায়, তার নিজের সোনার কানের দুল, গলার চেইন ও হাতের আংটিসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো জানান, সন্দেহজনক অনেকের ব্যাপারে ব্যাপক খোঁজ খবর নেওয়া হচ্ছে। আশাকরি খুব শীঘ্রই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পারবো।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ জানুয়ারী, ২০২৩ ১০:০৯ অপরাহ্ন