শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ৪ জানুয়ারী, ২০২৩ ০৯:৫৬ অপরাহ্ন

    শার্শায় বিদ্যুস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

    যশোরের শার্শায় বিদ্যুস্পৃষ্ট হয়ে নয়ন হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার উলাশী ইউনিয়নের ধলদাহ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নয়ন হোসেন বাগআঁচড়া ইউনিয়নের টেংরা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় নয়নসহ সাত জন শ্রমিক শহিদুলের বাড়ির দ্বিতীয় তলার ছাদে রড সেটিং এর কাজ করছিলো, এ সময় একটি রড ওই বাড়ির ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারের উপর পড়লে নয়ন বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে যায়। দ্রæত নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    টেংরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোজাম গাজী বিষয়টি নিশ্চিত করে জানান, এটি খুবই দুঃখজনক। নয়ন অনেক ভালো ছেলে ছিলো। তার বিদেশ যাওয়ার প্রস্তুুতি চলছিলো। এখন নয়নকে হারিয়ে পাগল প্রায় নয়নের পরিবার।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ জানুয়ারী, ২০২৩ ০৯:৫৬ অপরাহ্ন