শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাাইনবাবগঞ্জের ভোলাহাটের বিলভাতিয়ায় যেন হলুদের বিছানা

    মোহাঃসফিকুল ইসলাম, চাঁপাাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ জানুয়ারী, ২০২৩ ০৩:০৮ অপরাহ্ন

    চাঁপাাইনবাবগঞ্জের ভোলাহাটের বিলভাতিয়ায় যেন হলুদের বিছানা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়ায় যেন হলুদের বিছানা। এবার বিলভাতিয়ায় পানি কম থাকায় কৃষকরা বাড়তি সুযোগ নিয়ে সরিষা চাষাে ঝুকে পড়েছে বলে জানা গেছে। বিলভাতিয়া ছাড়াও উপজেলার বিভিন্ন মাঠে হলুদের সমারোহ। এবার বিগত বছরের যেকোনো সময়ের চেয়ে এবার সরিষা চাষাবাদ হয়েছে। এবার বাম্পার ফলন হবে বলে একাধিক কৃষক আশা প্রকাশ করেন। সবাই এখন অনেক খুশি এবং উচ্ছ্বসিত। কৃষকরা জানান, আমরা কৃষি উপকরণ সহ বিভিন্ন সহযোগিতা পেয়ে চাষাবাদ করছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলীর তথ্য মতে এবছর ১৩৭০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। যা গতবছর ছিল ৮৪০ হেক্টর। আগামী ৩ বছরে ২৬০০ হেক্টর অর্জন করার টার্গেট রয়েছে। তিনি জানান সরিষা চাষাবাদে আমাদের তেল ফসলের চাহিদা অনেকটাই নিজেরা উৎপাদন করে পূরন করতে পারব এবং বিদেশ থেকে তেল আমদানি কম করতে হবে। পাম ওয়েল এবং সয়াবিনের থেকে সরিষার তেল স্বাস্থ্যকর বলেও তিনি জানান।

    সরিষা আবাদের জন্য ৩ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ পূর্বক আমরা কৃষক সমাবেশ, উঠান বৈঠক, মাঠ দিবস, লিফলেট বিতরণ সহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলেও তিনি জানান। সরকার প্রতি বছর প্রণোদনা ও বীজ সহায়তা দিয়ে আসছে বলে জানান তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ জানুয়ারী, ২০২৩ ০৩:০৮ অপরাহ্ন