শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির মুখপত্র- শ.ম রেজাউল করিম

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ জানুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন

    শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির মুখপত্র- শ.ম রেজাউল করিম

    মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন শিক্ষা ও সংস্কৃতি একটি জাতির মুখপত্র। আর এ মুখপত্রের প্রধান এ দেশের কবি সাহিত্যিক ও শিল্পীবৃন্দ যা শেখ হাসিনার সরকার কবি সাহিত্যিক ও শিল্পীদের আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে আনতে সক্ষম হয়েছেন।

    গত শনিবার সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলা কৃষি মিলনাতনে সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জন সম্পৃক্ততা সৃষ্টিতে পিরোজপুর জেলা কবি সাহিত্যিক ও শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন জাতি কখনোই মুক্তিযুদ্ধে কবি সাহিত্যিক ও শিল্পীদের অনবদ্য ভূমিকার কথা ভুলবে না। চিরদিন মনে রাখবে।

    সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি সঞ্জীব কুমার রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাস, নাজিরপুর থানার অফিসার ইনচার্য হুমায়ুন কবির, দখিনের কবিয়াল এর সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, বরিশাল বিভাগীয় আমাদের লেখালেখির সভাপতি সফিক আমিন, বাংলাদেশ কবি সংসদ পিরোজপুর জেলা সভাপতি ডাঃ এস দাস, সাধারন সম্পাদক  প্রভাষক অলোক মিত্র প্রমুখ। এসময় আলোচনা সভায় জেলার শতাধিক কবি, সাহিত্যিক উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ জানুয়ারী, ২০২৩ ১০:১০ পূর্বাহ্ন