শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৮ পূর্বাহ্ন

    ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

    একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আজ সোমবার শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কাঙ্খিত সংলাপ। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এদিন আলোচনায় বসছেন সংসদে প্রতিনিধিত্বকারী প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সাথে। ‘রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসছেন প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বঙ্গভবনে সংলাপ শুরু হবে বিকেল চারটায়,’ রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

    জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নেতৃত্বে আট সদস্যের একটি  প্রতিনিধি দল বঙ্গভবনে আলোচনায় বসবে। আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে। এ লক্ষ্যে একদিনে একাধিক দলের সাথেও বৈঠক হতে পারে এমন ইঙ্গিত মিলেছে বঙ্গভবন থেকে। আগামীকাল মঙ্গলবার বৈঠক হবে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু) এর সাথে। আবেদীন বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ।

    এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
    রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি 'সার্চ কমিটি'র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

    বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর