শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জানুয়ারী, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন

    ভারতে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের  ঝাডখন্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎ কেন্দ্র থেকে মার্চ হতে বিদ্যুৎ বাংলাদেশে আসবে। ভারত হতে বাংলাদেশে বিদ্যুৎ দেয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

    প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার  আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া কর্তৃক ভারতের  ঝাডখন্ডে নির্মাণাধীন ১৬০০ (২*৮০০) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুজছি। সাশ্যয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

    ০৫ নভেম্বর ২০১৭ সালে বিদ্যুৎ বিভাগ ও আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া – এর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া কর্তৃক ভারতের ঝাডখন্ডে ১৬০০ (২*৮০০) মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুইটি সাবস্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পিজিসিবি নির্মাণ করেছে।

    পরিদর্শনকালে অন্যন্যের মাঝে বিদ্যুৎ সচিব মো: হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩ জানুয়ারী, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩ জানুয়ারী, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ন