শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৩ জানুয়ারী, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ন

    পাইকগাছায় জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    পাইকগাছায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি তদন্ত রফিকুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

    প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন কাউন্সিলর কবিতা দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, দ্বীজেন্দ্রনাথ মন্ডল, ইউপি সদস্য এন্সেয়ারা বেগম, মেরী রাণী সরদার, সমাজকর্মী তাহেরা খাতুন ও কবরী দেবনাথ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ জানুয়ারী, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ন