শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে প্রবাসীর স্ত্রীর সাথে জনপ্রতিনিধির পরকীয়া ফাঁস

    পিরোজপুর প্রতিনিধি

    ২ জানুয়ারী, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ন

    নাজিরপুরে প্রবাসীর স্ত্রীর সাথে জনপ্রতিনিধির পরকীয়া ফাঁস

    পিরোজপুরের নাজিরপুরে এক প্রবাসীর স্ত্রীর সাথে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোশাররফ হোসেন শেখের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে। সম্পর্কের টানে তারা উপজেলা-জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে আপত্তিকর অবস্থায় ঘোরা-ফেরা করত। তা নিয়ে এলাকার নানাশ্রেনী পেশার মানুষের মধ্যে গুঞ্জণের সৃষ্টি হয়। একপর্যায়ে এলাকাবাসী প্রবাসীর স্ত্রী ও ইউপি সদস্যের চলাফেরার উপর দৃষ্টি রাখলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজালিয়ার মান্দারতলা মোড় নামক স্থানে তাদের আপত্তিকর চলাফেরা দেখে এলাকাবাসী আটক করে এবং স্থানীয়দের মধ্যস্থতায় ওই যাত্রায় বেচেঁ যায়। তার কিছুদিন যেতে না যেতেই গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ১০ টায়  উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামে ফের ওই প্রবাসীর স্ত্রীর সাথে কারাবন্দী সালাম সেখের বাড়িতে উল্লেখিত জনপ্রতিনিধিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরবর্তীতে তারা আত্মোগোপনে থেকে পাহারা দিতে থাকলে বাহিরে লোকজনের উপস্থিতি বুঝতে পেরে ঐ ইউপি সদস্য  ঘর থেকে বের হয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি  সামনে কিছুদুর ঠেলে নিয়ে গাড়ি স্টার্ট করে ধ্রুত শটকে পড়ে। অপরদিকে প্রবাসীর স্ত্রী সালাম সেখের বাড়ির পিছনের সুপারি বাগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্লের সৃষ্টি হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সুশিল সমাজের এক প্রতিনিধি জানান, বিষয়টি শুনেছি ঘটনাটি আসলেই অত্যান্ত দুঃখজনক, তবে মেম্বারের সম্মানের কথা বিবেচনা করে যাতে লোক জানাজানি না হয় সেজন্য চেষ্টা করছি।

    এ বিষয়ে ইউপি সদস্য মোশাররফ হোসেনে শেখ জানান,ঘটনাটি মিথ্যা আমার প্রতিপক্ষ আমাকে হেয়-প্রতিপন্ন করার জন্য এই দূর্নাম ছড়াচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ জানুয়ারী, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ন