শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শূন্য ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২৩ ১২:২২ অপরাহ্ন

    শূন্য ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

    জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।

    রোববার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।
    আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর