পাইকগাছার ৬টি ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়ম বহিভর্‚তভাবে ইট ভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তর থেকে এ জরিমানা করা হয়।
উল্লেখ্য, উপজেলার যত্রতত্র অবাধে গড়ে উঠেছে ইট ভাটা। বেশিরভাগ ইট ভাটা নিয়ম বহিভর্‚তভাবে পরিচালিত হওয়ায় কৃষি ও পরিবেশের জন্য এ সব ইটভাটা হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে রোববার দিনভর উপজেলার বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান। এ সময় নিয়ম বহিভর্‚তভাবে ইট ভাটা পরিচালনা করায় ৬ ইট ভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
পাইকগাছার ৬ ইট ভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
পাইকগাছা, খুলনা প্রতিনিধি
২ জানুয়ারী, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ন