গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্টের’ যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ‘ফাস্ট ট্রাস্টের’ যাত্রা শুরু

অসহায়-গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ (ফর্ম ফিলাপ) এবং যাকাতের সঠিক ব্যবহার সহ কিছু মহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে “ফাস্ট ট্রাস্ট” নামের বেসরকারি সংস্থা। রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব প্রধান কার্যালয়, যার আরও দুটি শাখা চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া এলাকায় খোলার পরিকল্পনা রয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যদিয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ফাস্ট ট্রাস্ট সংস্থাটির পরিচালনা পর্ষদে রয়েছেন-আহবায়ক মাওলানা মোহাম্মদ আব্দুল হাই, সদস্য সচিব মোহাম্মদ তাফহীমুর রহমান, এছাড়াও সদস্য ডা. মোহাম্মদ শাহরিয়ার ফয়সাল, মো. শরিফ উদ্দিন, মো. আব্দুল আজিজ মল্লিক, মোসা. সাবিকুন নাহার, অধ্যাপক ড. শেখ শাহীনুর রহমান এবং অধ্যাপক ড. কামরুল হাসান।

পরিচালনা পর্ষদের সবাই সংস্থাটির সাফল্য ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতামূলক কার্যক্রমে সমাজের উচ্চ বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১ জানুয়ারী, ২০২৩ ১১:১১ অপরাহ্ন