শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২৩ ১০:২০ পূর্বাহ্ন

    জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

    আজ রোববার ১ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে দলটি।

    এ উপলক্ষ্যে আজ বেলা ২টায় রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শ্যামপুর- কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠেয় শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।

    বেলা ৩টায় রাজধানীর কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

    জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলায়ার জালালী এসব তথ্য জানান।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর