শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চার মাস পর ভারত থেকে দেশে ফিরল ২৩ বাংলাদেশি জেলে

    বেনাপোল প্রতিনিধি

    ৩১ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন

    চার মাস পর ভারত থেকে দেশে ফিরল ২৩ বাংলাদেশি জেলে

    চার মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৩ জন বাংলাদেশি জেলে।

    শুক্রবার (৩০ ডিসেম্ব) রাতে ২৩ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ 'বিশেষ ট্রাভেল পারমিটৈ 'বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। 

    জানা যায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক মৎস্যজীবী (জেলে)। সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড পুলিশ। ওই সময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

    আটকদের মধ্যে ২৩ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতাস্হ উপ হাইকমিশনের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। এদের মধ্যে বাগেরহাটের ১ জন, চাঁদপুরের ১ জন ও ২১ জন ভোলা জেলার বাসিন্দা।এর আগে একইভাবে ট্রাভেল পাসে এসেছিল ৬৭ জন জেলে।

    ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৩ জন মৎস্যজীবী কাকদ্বীপ বুদ্ধপুর ফ্লাড সেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন। আজ শুক্রবার রাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ১১ জন এবং ১২ জনকে জাস্টিস এন্ড কেয়ার নামের দুটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

    যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর। আজ শুক্রবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩১ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন