শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীতে বিএনপির গণমিছিল

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২২ ১২:২০ পূর্বাহ্ন

    রাজধানীতে বিএনপির গণমিছিল

    সরকার পতনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করেছে বিএনপি। বিকাল সাড়ে ৩ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল-মালিবাগ মোড় হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। দলের ব্যাপক সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শেষ হতে দুই ঘন্টারও বেশি সময় লেগে যায়।

    এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। একপর্যায়ে নয়াপল্টনের সড়কেই জুমার নামাজ আদায় করেন তারা। পরে দুপুর পৌণে তিনটায় সংক্ষিপ্তি সমাবেশে অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্য দেন শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি আগামী ১১ জানুয়ারি দেশের সব মহানগরে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দেন।

    এদিকে গণমিছিল ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

    অন্যদিকে গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নেয় পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।

    ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার এই কর্মসূচি সম্পর্কে বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়।

    বিএনপির গণমিছিলে অংশগ্রহণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবীউল্লাহ নবী, ওলামা দলের কাজী রফিকুল ইসলামের কুরআন তিলাওয়াতের ও মুনাজাতের মাধ্যমে গণমিছিল পূর্ব সমাবেশের কার্যক্রম শুরু হয় পৌনে তিনটায়।

    এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরাফত আলী সপু, ডা. মো. রফিকুল ইসলাম, বেনজীর আহমেদ টিটো, মো. আমিনুল হক, রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, পেশাজীবী পরিষদের পক্ষে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংবাদিক কাদের গণি চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যক্ষ সেলিম ভুইয়া, ড. শামসুল আলম সেলিম, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডা. জাহেদুল কবির জাহিদ, ইউট্যাবের অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার, অধ্যাপক ড. খায়রুল ইসলাম রুবেল, খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, কৃষিবিদ দিদারুল আলম, কেএম সানোয়ার আলম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মো. আইয়ুব হোসেন, প্রকৌশলী মেহেদী হাসান সোহাগ, যুব জাগপার আমির হোসেন আমু সহ ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী ও রাজীব আহসান, সাইফুল ইসলাম ফিরোজ, নাজমুল হাসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের মোঃ আব্দুর রহিম, কামাল উদ্দিন চৌধুরী টিটু, ওমর ফারুক পাটোয়ারী, শ্রমিক দলের আনোয়ার হোসাইন, কাজী মোঃ আমীর খসরু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মহিলা দলের হেলেন জেরিন খান, ড্যাবের অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. মো. মেহেদী হাসান, ডা. মো. ফখরুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

     

    এদিকে বিএনপির পাশাপাশি শুক্রবার রাজধানীর মালিবাগ এলাকায় জামায়াতে ইসলামী। জাতীয় প্রেসক্লাব এলাকায় সমাবেশ ও গণমিছিল করে গণতন্ত্র মঞ্চ, ১১ দলীয় ও ১২ দলীয়জোট। আর আলাদাভাবে মিছিল করে এলডিপি।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর