শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকায় আজ ৯ স্পটে অবস্থান নেবে আওয়ামী লীগ

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ন

    ঢাকায় আজ ৯ স্পটে অবস্থান নেবে আওয়ামী লীগ

    ঢাকায় আজ বিএনপির গণমিছিল ঘিরে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। ১০ ডিসেম্বরের মতো আজও রাজধানীসহ সারা দেশে ব্যাপক শোডাউন করবে দলটি। পাড়া-মহল্লার প্রতিটি মোড়ে অবস্থান নেওয়াসহ গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান থাকবে।


    বায়তুল মোকাররমসহ মসজিদগুলোর আশপাশেও সতর্ক পাহারা থাকবে। পাশাপাশি রাজধানীর নয়টি গুরুত্বপূর্ণ স্পটে বড় জনসমাগমের প্রস্তুতি রয়েছে দলটির। স্পগুলোয় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাররাও। এসব কর্মসূচির মধ্য দিয়ে মূলত রাজধানী শহর ঢাকাকে নিজেদের দখলে রাখতে চান ক্ষমতাসীনরা।

    দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন গণমিছিলের নামে আবারও সরকার পতনের নতুন ছক কষছে। এ অবস্থায় বিএনপির কর্মসূচিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

    বিএনপির গণমিছিল প্রসঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? ১০ ডিসেম্বরের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওইদিন যেমন ছিলাম, একই অবস্থানে থাকব।

    এদিকে আজ রাজধানীর যে নয়টি স্পটে বড় সমাবেশ করবে সেগুলোর মধ্যে ঢাকা মহানগর উত্তরে রয়েছে সাতটি। এগুলো হচ্ছে-উত্তরার আমির কমপ্লেক্সের সামনে, মহাখালী ব্রিজের নিচে, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে, গাবতলী, শ্যামলী স্কয়ারের সামনে, মিরপুর-১ নম্বর ও মিরপুর-১০ নম্বর এবং ভাটারা ইউলুপের সামনে। অন্যদিকে ঢাকা দক্ষিণে আছে দুটি স্পট-২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও যাত্রাবাড়ী। এসব স্থানে সকাল থেকেই দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবে।

    দলীয় সূত্রে জানা যায়, উল্লিখিত স্পটগুলোয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। ঢাকা উত্তরের শ্যামলী স্কায়ারের সমাবেশে থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এছাড়া যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় ও নগর নেতারা উপস্থিত থাকবেন।


    স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকাল থেকে বড় জমায়েত করবে। এছাড়া মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষক লীগের আলাদা আলাদা কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর