শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জেইউজের নির্বাচন: মনোতোষ সভাপতি তুহিন সম্পাদক

    বেনাপোল প্রতিনিধি

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ন

    জেইউজের নির্বাচন: মনোতোষ সভাপতি তুহিন সম্পাদক

    যশোর সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’ ভোটে জয়ী হয়েছেন মনোতোষ বসু। তিনি পেয়েছেন ৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল পেয়েছেন ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচ আর তুহিন। তিনি পেয়েছেন ৩৮ ভোট। এ পদের অন্য প্রতিদ্বন্দ্বী নুর ইমাম বাবুল পেয়েছেন ২৫ ভোট।

    এছাড়া, সহসভাপতি পদে ৩৪ ভোট পেয়ে ফের জয়ী হয়েছেন প্রদীপ ঘোষ। এ পদের  অন্য  প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মুনির পেয়েছেন ২৯ ভোট। যুগ্ম সম্পাদক পদে ইমরান হাসান টুটুল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মারুফ কবীর পেয়েছেন ১৬ ভোট।
    কোষাধ্যক্ষ পদে বিজয়ী সফিক সাইদ পেয়েছেন ৪৪ ভোট। এ পদের অপর প্রতিদ্বন্দ্বী  ডিএইচ দিলশান পেয়েছেন ১৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে জয়ন্ত বসু ও ২৫ ভোট পেয়ে রেজাউল করিম রুবেল বিজয়ী হয়েছেন। এ পদে পরাজিত প্রার্থী মিরাজুল কবীর টিটো পেয়েছেন ১৭ ভোট।

    নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু জানান, প্রেসক্লাব যশোরে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৬৫ ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়।


    এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিনসহ বিজয়ী নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সভাপতি এম. আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এ অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন ও স্বার্থ রক্ষায় আগামীতে ভ’ূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ন