শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর সদরে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ চুরি

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ন

    পিরোজপুর সদরে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ চুরি

    পিরোজপুর শহরে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা গাজী মো. আলাউদ্দিনও তার স্ত্রী গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তার ভবনের ও বাড়ির প্রধান গেটে তালা দিয়ে শহরে আসেন কাজে ।

    এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। বাসার ভেতর প্রবেশ করে তিনি ভবনের প্রধান ফটকে দেওয়া দু’টি তালা ভাঙ্গা দেখেন। পরে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর আলমারি ভাঙ্গা ও খোলা দেখতে পান। এ সময় তার স্ত্রী বেবী জানান, চোরেরা তার আলমারীতে থাকা নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা, ৫টি স্বর্ণের আংটি, ২টি চেইন, ৩ জোড়া কানের দুল ও একটি নেকলেসসহ প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

    পরে বাড়ির মালিক গাজী আলাউদ্দিন ঘর থেকে বাইরে বেড়িয়ে এসে পাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বালির পাইপ স্থাপনকারী কয়েকজন লোককে সেখানে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখেছেন বলে জানান।

    এরপর তিনি তাদের একজন খানাকুনিয়ারীর বাসিন্দা আকব্বর মীর (৩৮)কে ফোনে সংবাদ দিলে আকব্বর সেখানে হাজির হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় গড়মিল দেখা দিলে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ঐদিন রাতেই পিরোজপুর সদর থানায় আকব্বর কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ ডিসেম্বর, ২০২২ ১০:৩২ পূর্বাহ্ন