শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ ২০২১/২২ এর সমাপনী ও পুনর্মিলনী

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ন

    পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ ২০২১/২২  এর সমাপনী ও পুনর্মিলনী

    পিরোজপুরে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ ২০২১/২২  এর সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায়  পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর আয়োজনে ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), সূচনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় এ সমাপনী ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর নির্বাহী পরিচালক জনাব আবুল হাসিব খান।

    দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনার সভাপতিত্বে ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাইনুল হাসান মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সনাক জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব।

    এ সময় প্রশিক্ষনার্থীদের পক্ষে অমিত বিশ্বাস ও সুরাইয়া বেগম (হ্যাপি)সহ উপস্থিত বিভিন্ন অতিথি ও প্রশিক্ষনার্থী বক্তব্য রাখেন।

     অনুষ্ঠান শেষে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন ব্যাচ ২০২১/২২ এর ১৩ জনকে সফল প্রশিক্ষনার্থী হিসেবে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ন