শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাদকের তথ্য সংগ্রহ করায় পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন

    মাদকের তথ্য সংগ্রহ করায় পিরোজপুরে সাংবাদিককে কুপিয়ে জখম

    পিরোজপুরে মাদক কারবারীর তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে কুপিয়ে জখম করছে দুর্ভিত্তরা। মঙ্গলবার সন্ধায় পিরোজপুরের পুরাতন বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে,  দৈনিক এই বাংলার পিরোজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন গত কয়েকদিন যাবৎ একটি মাদক কারবারী গ্রুপের তথ্য সংগ্রহ করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে ঐ কারবারী গ্রুপটি।

    আহত সাংবাদিক নাছির বলেন, আমার এলাকায় একটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার করে আসছিল। আমি এই অবৈধ কারবারের সংবাদ প্রকাশের জন্য কয়েকদিন ধরে গোপনে এর তথ্য সংগ্রহ করছিলাম। এটা তারা টের পেয়ে মঙ্গলবার সন্ধায় নামাজ পড়ার জন্য ওযু করতে বের হলে স্থানীয় আব্দুল্লাহ এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে আমার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়।

     প্রত্যক্ষদর্শী কালাম জানান, সন্ধায় আমি নাছিরের ডাক চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি ১০-১২ জন তাকে এলোপাথাড়ি কোপাচ্ছে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

    এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান বলেন, আমি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ন