শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাজিরপুরে ইউপি মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০১ পূর্বাহ্ন

    নাজিরপুরে ইউপি মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

    পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উপজেলা প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআর‌ডি‌বি হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    ইউপি সদস্য মোঃ আবু তা‌লেব শেখের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সিন্টুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুন্না মেম্বার।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সদস্য সুলতান মাহামুদ খান, সংর‌ক্ষিত ম‌হিলা সদস‌্য জেসমিন আক্তার ময়না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌসী রুনা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম ম‌নিরুজ্জামান ম‌নির,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফ‌রিদ রানা,সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম,উপ কৃ‌ষি সম্পাদক এস এম হাফিজুল ইসলাম, প্রতিনিধি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলার শ্রীরামকাঠির ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু তালেব শেখকে সভাপতি এবং মাটিভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহ নিয়াজ ফরাজি কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন নাজিরপুর উপজেলার ৫১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ ডিসেম্বর, ২০২২ ১০:০১ পূর্বাহ্ন