শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আরকাইভস: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ডিসেম্বর, ২০২১ ১০:৩৬ অপরাহ্ন

    রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আরকাইভস: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আরকাইভস দেশের ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণাগার। সিদ্ধান্ত, কাজ ও স্মৃতির ধারক। আরকাইভস তথ্যের নির্ভরযোগ্য উৎস, যা প্রশাসনিক কর্মকাণ্ডের জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তি নির্মাণ করে। এটি ব্যক্তি ও গোষ্ঠীর স্মৃতি সংরক্ষণের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখে। মোদ্দাকথা, একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আরকাইভস। কেননা, সকল গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত এখানে সংরক্ষিত হয়।

    প্রতিমন্ত্রী আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার  মিলনায়তনে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত 'অ্যাডভান্সড আরকাইভাল রেকর্ড ম্যানেজমেন্ট' ও 'আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ক বেসিক কোর্স' শীর্ষক প্রশিক্ষণ কোর্সসমূহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রেজিস্ট্রার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (আরকাইভস) সুজায়েত উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (গ্রন্থাগার ও অর্থ ব্যবস্থাপনা) আবু দাউদ মিয়া এনডিসি।

    প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ জানার্জন করে থাকে। তিনি বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে আগ্রহ ও সময়ানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    উল্লেখ্য, দশ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স দুইটি আজ ১৯ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দেশের বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের গ্রন্থাগার পেশায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর